October 5, 2026, 4:00 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে ছেলের হাতে বাবা খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় মজিবুর রহমান পান্না (৫২) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে তারই ছেলে রাব্বি (১৭)। তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখায় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।

শুক্রবার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার পূর্ব ভালুকার কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। রাব্বি মজিবুর রহমান পান্না ও তার প্রথম স্ত্রীর সন্তান।

নিহত মজিবুর রহমান পূর্ব ভালুকার কোনাপাড়া এলাকার মৃত সালামত শেখের ছেলে। তিনি স্থানীয় মিরকা হাসিনা বানু উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মজিবুর রহমান পান্না তার প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর তাদের তালাকও হয়ে যায়। কিন্তু পান্না তালাক দেওয়া স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতেন। এ নিয়ে পরিবারে কলহ লেগেই থাকতো। ঘটনার দিন রাতে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে রাব্বি হাতে থাকা কলম দিয়ে তার বাবার বুকে এলোপাথাড়ি আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মজিবুর রহমান পান্নাকে মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। অন্যদিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



Our Like Page