May 2, 2026, 8:55 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে মহান মহান মে দিবস পালিত রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : রাষ্ট্রপতি বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কারা সেটি এখন প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কুমির ও বিষধর সাপ মোতায়েন পরিকল্পনা ঘিরে তীব্র বিতর্ক কুড়িগ্রামের শ্বশুরবাড়িতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ২ জন আটক ময়মনসিংহে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা লক্ষ্য অর্জনে ইরানে আবারও হামলার হুমকি দিলো ইসরায়েল নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ডোনাল্ড ট্রাম্প ; সমর্থন ইসরায়েল ও পাকিস্তানের ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব মার্কিন সিনেটে নাকচ
এইমাত্রপাওয়াঃ

আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী : শিল্পমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আওয়ামী লীগ যখন রাষ্ট্র পরিচালনায় থাকে তখন দেশের উন্নয়ন হয়। কারণ আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। দেশের সিংহভাগ উন্নয়নই করেছে আওয়ামী লীগ। তাই দেশ ও জাতির উন্নয়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।

তিনি শুক্রবার নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের শ্রীগুরু আশ্রমে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও শ্রী শ্রী দুর্গা মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমার রাজনৈতিক জীবনে মনোহরদী ও বেলাবোতে সাম্প্রদায়িক শক্তির উত্থান হতে দেইনি। আমি বিশ্বাসী করি, আমার পরবর্তী প্রজন্মও সাম্প্রদায়িক শক্তির উত্থান হতে দিবেনা। কারণ, এই সরকার হিন্দু মুসলমান সবাইকে একসাথে নিয়েই দীর্ঘদিন যাবৎ উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।’
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কোভিড থেকে শুরু করে সকল প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার জনগণের পাশে থেকে কাজ করেছে। এ সময় মন্ত্রী বলেন, ‘আমি জনগণের উন্নয়নের জন্য রাজনীতি করি, নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয়’।
চালাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল মান্নান মুক্তু’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বেলাবো উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেরাজ মাহমুদ, গোতাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত রবিন, খিদিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুবুর রহমান জামিল, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট মোতালিব, মনোহরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান তামান্না, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি রামায়ন চন্দ্র মোদক ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. তৌহিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page