October 3, 2026, 8:19 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   শেরপুর জেলায় আজ ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ।
পরে আদালত প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
র‌্যালিতে শেরপুরের জেলা প্রশাসক আবদুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কামরুন্নাহার রুমী, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছালামত উল্লাহ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনা, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, আদালতের জিপি এডভোকেট আবুল কাশেম, পিপি এ্যাডভোকেট চন্দন কুমার পাল, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার-সহ বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, গণমাধ্যমকর্মীগণসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিরা অংশ নেন।
পরে,আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ তৌফিক আজিজের সভাপতিত্বে ও জেলা লিগ্যাল এইড অফিসার গোলাম মাহবুব খাঁনের সঞ্চালনায় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় দুস্থ ও অসহায় ব্যক্তিদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে আইনগত সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। আলোচনাসভা শেষে সেরা লিগ্যাল এইড আইনজীবী নির্বাচিত হওয়ায় জেলা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী আশরাফুন্নাহার রুবীর হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page