September 7, 2026, 12:05 pm
শিরোনামঃ
সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক
এইমাত্রপাওয়াঃ

ইরাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হলো সমকামিতা ও পতিতাবৃত্তি ; ১০ থেকে ১৫ বছরের কারাদণ্ডের বিধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সমকামিতা ও পতিতাবৃত্তিকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করে ইরাকের জাতীয় সংসদে একটি আইন পাস করা হয়েছে। এতে বলা হয়েছে- কোনো ব্যক্তি সমকামিতায় লিপ্ত হলে তার বিরুদ্ধে ১০ থেকে ১৫ বছরের কারাদণ্ডের বিধান থাকবে।

আমেরিকা এবং ব্রিটেন ইরাকের এই পদক্ষেপের নিন্দা করেছে তবে ইরাকি সংসদের স্পিকার সমালোচনা উড়িয়ে দিয়ে বলেছেন, সমাজ কাঠামো এবং মূল্যবোধ ঠিক রাখার জন্য এই পদক্ষেপ জরুরি ছিল।

পতিতাবৃত্তি এবং সমকামিতা দমনের জন্য শনিবার ইরাকের জাতীয় সংসদে এই আইন পাস হয়। এছাড়া, যদি কোনো ব্যক্তি সমকামিতা বা পতিতাবৃত্তিকে উৎসাহ যোগায় তাহলে তার বিরুদ্ধে সাত বছরের কারাদণ্ডের বিধান থাকবে। যদি কোনো ব্যক্তি তার লিঙ্গ পরিবর্তনের চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে এক থেকে তিন বছরের কারাদণ্ডের শাস্তি কার্যকর হবে।

এই আইন পাসের পর ইরাকের স্পিকার বলেছেন, “আমাদের শিশুদেরকে সমকামিতা ও নৈতিক অবক্ষয় থেকে বাঁচানোর জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে, এটি জরুরি ছিল।”

এই আইনের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, ইরাকের এই আইন পাসের জন্য আমেরিকা গভীরভাবে উদ্বিগ্ন। এমন আইন পাসের ফলে ইরাকের পক্ষে অর্থনীতিতে বৈচিত্র আনা যাবে না এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা কঠিন হবে।

অন্যদিকে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এই আইনকে বিপজ্জনক এবং চিন্তার কারণ বলে উল্লেখ করেছেন।

আমেরিকা ও ব্রিটিশ সরকার এই ধরনের কড়া বিবৃতি দিলেও শিয়া-প্রধান ইরাকি সমাজে সমকামিতা ও পতিতাবৃত্তির বিষয়টিকে সবসময় ঘৃণার চোখে দেখা হয়ে থাকে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page