July 31, 2026, 1:06 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

লোকসভা নির্বাচনের প্রথম দু’দফার ভোট দেখে বিজেপি ভয় পেয়ে গেছে : মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দু’দফার ভোট দেখে বিজেপি ভয় পেয়ে গেছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। উত্তরবঙ্গের ৬টি আসনে প্রথম দুই দফার ভোটে ভালো ফলের দাবি করেছে বিজেপি-তৃণমূল দু’পক্ষই। কিন্তু এই ৬টি আসনের মধ্যে ঠিক কটি আসন বিজেপি পাবে, তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুর্শিদাবাদের জঙ্গিপুরের সভায় বিজেপির প্রতি ইঙ্গিত করে মমতা বলেন, “প্রথম দু’দফাতেই ওরা এপাশ-ওপাশ-ধপাস। বাকি পাঁচ দফার কথা ভেবে ভয় পাচ্ছে। দিল্লি থেকে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে মুম্বাই, মুম্বাই থেকে বিহার, বিহার থেকে কেরল, কেরল থেকে বাংলা, সব জায়গায় ওরা মুখ থুবড়ে পড়বে।”

বিজেপি সরকারের বিরুদ্ধে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূল সুপ্রিমো বলেন, “বিজেপিকে একটি ভোটও দেবেন না। ওরা সাধারণ মানুষের দুঃখ কষ্ট বোঝে না। আবাস যোজনার টাকা আটকে রেখেছে। ১০০ দিনের টাকা দিচ্ছে না। বলে বেড়াচ্ছে, ওরা নাকি দু’বছর ধরে বিনামূল্যে রেশন দিচ্ছে। আমি বলছি, কেন্দ্রীয় সরকার একটা টাকাও দেয়নি। আমরা ৩২০০০ কোটি টাকা খরচ করে বিনামূল্যে রেশন দিচ্ছি।”

এসএসসি-র প্যানেল বাতিল ইস্যুতেও এদিন তীব্র সমালোচনা করেন মমতা। তিনি বলেন, “২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নিল। কী উল্লাস ওদের চাকরি খেয়ে। এত ছেলেমেয়ে চাকরি পেয়েছে, সামান্য কিছু ভুল হতেই পারে। আমরা ভুল শুধরে নিতাম। একসঙ্গে এত ছেলেমেয়ের চাকরি খাওয়া যায় না।”

প্রসঙ্গত, ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের এই নজিরবিহীন রায়ের ফলে চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন। একই সঙ্গে আদালত জানিয়েছে, এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের সুদ-সহ বেতন ফেরত দিতে হবে। সুদের হার হবে বছরে ১২ শতাংশ। যদিও এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page