November 20, 2026, 4:09 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে জেলে সেজে পুলিশের অভিযান ; ২৫ কোটি টাকার ইয়াবা জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কক্সবাজারের চকরিয়ায় জেলে সেজে সারা রাত অভিযান চালিয়ে ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এসব ইয়াবার আনুমানিক মূল্য ২৫ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে এসব ইয়াবা জব্দের তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি।

চকরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পাওয়া যায় রোববার রাতে ইয়াবার একটি বড় চালান উপজেলার পশ্চিমে মহেশখালী চ্যানেল হয়ে চট্টগ্রামের দিকে যাবে। এ খবর পেয়ে চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল জেলে সেজে সারারাত অভিযান পরিচালনা করে।

এ সময় সন্দেহভাজন একটি ট্রলারে অভিযান চালালে ট্রলারের চালকসহ লোকজন নদীতে সাঁতরে পালিয়ে যায়। পরে ট্রলারে থাকা ৫টি প্লাস্টিকের ড্রাম ভর্তি ১২৫টি প্যাকেটে ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page