June 10, 2026, 2:27 am
শিরোনামঃ
বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংক ইসলাম নয়; মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা : অর্থমন্ত্রী দেশে বৈধ মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ : সংসদে তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন নীতিমালায় যুক্ত হলো সর্বজনীন পেনশন স্কিমে মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন ঝিনাইদহের কালীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে হত্যা পাকিস্তান নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১১ জন নিহত ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা দিল নেপাল প্রথমবারের মতো ১২ টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করলো ভারত
এইমাত্রপাওয়াঃ

বরিশালে তীব্র গরমে ক্লাসরুমে ৩ শিক্ষার্থী অসুস্থ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বরিশালে তীব্র তাপপ্রবাহে স্কুুল চলাকালীন সময়ে একটি বিদ্যালয়ের তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সোমবার (২৯ এপ্রিল) বেলা ১২টার দিকে নগরীর জগদীশ সারস্বত গার্লস স্কুুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ছাত্রী ছিল।

জানা যায়, তীব্র গরমের মধ্যে জেলার অন্যান্য স্কুলের মতো নগরীর জগদীশ সারস্বত গার্লস স্কুুল এন্ড কলেজে সকাল ১০টায় ক্লাস শুরু হয়। এদিন বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতিও ছিল মোটামুটি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক শিক্ষার্থী গরমে অতিষ্ঠ হয়ে পরে এর মধ্যে আবার লোডশেডিং হয়। এক পর্যায়ে ক্লাস চলাকালে অসুস্থ হয়ে পড়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাসনীন আক্তার, কিছুক্ষণ পরে সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীও অসুস্থ হয়ে পরে। অসুস্থ শিক্ষার্থীদের টিচার্স রুমে এনে শরবত, স্যালাইন ও মাথায় পর্যাপ্ত পানি দেওয়ার পরে কিছুটা স্বস্তি ফিরলে অভিভাবককে ডেকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

অসুস্থ শিক্ষার্থীরা জানায়, প্রথম ক্লাস থেকেই পেটে ব্যথা, মাথা ব্যথা ও বমি বমি ভাব হচ্ছিল। হঠাৎ লোডশেডিং হলে কিছুক্ষণের মধ্যে গরম বেড়ে যায়। তারপরে অসুস্থ হয়ে পড়ি।

সহকারী শিক্ষক কাওসার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এক একটি শ্রেণি কক্ষে ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী ক্লাস করছিল। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমের ফলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে প্রচণ্ড গরমে তিন জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অভিভাবকদের ডেকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে বরিশাল আবহাওয়া অফিসের উচ্চমান পর্যবেক্ষক মো. বশির আহাম্মেদ জানান, সোমবার দুপুর ৩টা পর্যন্ত ৩৮ দশমিক ০৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page