October 17, 2026, 6:28 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক এক কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব, মাদক প্রতিরোধে করণীয় এবং মাদকমুক্ত সমাজ গঠনে সমন্বিত উদ্যোগের বিষয়ে আলোচনা করা হয়।

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীর সঞ্চালনায় কর্মশালায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে তাবাসসুম, সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের উপ পরিচালক মাহাম্মদ শহিদুল মান্নাফ কবীর, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জনাব জহুরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কর্মশালায় বক্তারা মাদকাসক্তির ফলে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট নানাবিধ ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। মাদকাসক্তি প্রতিরোধে তরুণ প্রজন্মকে সচেতন করা, মাদকের বিস্তার ও সহজলভ্যতা রোধ, মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন এবং পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page