October 5, 2026, 3:18 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ শিক্ষকরাই শিক্ষার্থীদের অনুপ্রেরণার বাতিঘর : পুতিন সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে আবারও হামলা ; তেল সরবরাহ বন্ধ যুক্তরাষ্ট্রের পাঠানো জবাব নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে ইরান ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির
এইমাত্রপাওয়াঃ

ঠাকুরগাঁওয়ে পলিটেকনিক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শানু (২৫) নামে এক পলিটেকনিক কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার গাজীরহাট-পাঁচপীর এলাকা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।নিহত শানু গাজীরহাট-পশ্চিমপাড়া গ্রামের তাহের হোসেনের ছেলে এবং ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।

জানা গেছে, সোমবার ভোরে গাজীরহাট-পশ্চিমপাড়া গ্রামের কৃষকরা ধান ক্ষেতে পানি সেচ দিতে এসে পাশের পাঁচপীর কবরস্থানের একটি আমগাছের ডালে শানুর ঝুলন্ত লাশ দেখতে পায়। তাৎক্ষণিক তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে এএসপি সার্কেল রেজাউল হক, ওসি সোহেল রানাসহ পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত শানুর চাচাতো ভাই সাদ্দাম হোসেন জানান, শানুকে আমরা রোববার বাড়িতেই দেখেছিলাম। তবে রাতে সে বাড়িতে ফিরেছিল কি না তা জানি না। শানুর মৃত্যু পরিকল্পিত হত্যা বলে দাবি তার পরিবারের।

রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। অপমৃত্যুর মামলা করা হয়েছে। লাশের ময়নাদন্তের রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত কারণ জানা যাবে।



Our Like Page