October 5, 2026, 3:18 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ শিক্ষকরাই শিক্ষার্থীদের অনুপ্রেরণার বাতিঘর : পুতিন সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে আবারও হামলা ; তেল সরবরাহ বন্ধ যুক্তরাষ্ট্রের পাঠানো জবাব নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে ইরান ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে ডাকাত-র‍্যাব গোলাগুলি ; কৃষক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের ভারুয়াখালীতে র‍্যাব ও ডাকাতদের মধ্য গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলিতে বায়াত উল্লাহ নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মুরাপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেসরকারি সংস্থা প্রত্যাশীর এনজিও কর্মী মাসুদ চৌধুরী বিকেলে অপহরণের শিকার হন। বিষয়টি র‍্যাব জানতে পেরে ভারুয়াখালীর ৯ নং ওয়ার্ডের মুরাপাড়ায় এলাকার পাহাড়ে অভিযান পরিচালনা করে। অভিযানে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। র‍্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে একজন নিরীহ কৃষক গুলিবিদ্ধ হয়ে মারা যান।

নিহত বায়াত উল্লাহর ভাই করিম উল্লাহ বলেন, ডাকাত ফরহাদ বাহিনীর সদস্যরা একজন এনজিও কর্মীকে জিম্মি করে। তাকে উদ্ধার করতে গেলে র‍্যাবকে লক্ষ্য করে গুলি করে ডাকাতরা। পরে র‍্যাবও পাল্টা গুলি চালায়। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে আনা হলে আমার ভাই মারা যান। শের বাহিনীর প্রধান ডাকাত ফরহাদ-মোস্তক এ ঘটনা ঘটিয়েছে। তারা আমাদের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা বাজারে আসলে সবার মোবাইল ফোনের ভিডিও ক্যামেরা বন্ধ রাখার নির্দেশ দিতো।

ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, বায়াত উল্লাহ নামে এক কৃষক গুলিতে নিহত হয়েছে বলে খবর শুনেছি। তিনি কৃষি কাজ করে পরিবার চালাতেন। আপাতত আর কিছু বলতে পারছি না।

এ বিষয়ে জানতে কক্সবাজার র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরীর মুঠোফোনে যোগোযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি। ফলে র‌্যাবের কোনো বক্তব্য পাওয়া যায়নি।



Our Like Page