October 5, 2026, 2:55 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের পাঠানো জবাব নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে ইরান ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা
এইমাত্রপাওয়াঃ

নাটোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরের লালপুরে মুখোশধারী দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতা মনজুর রহমান মঞ্জু নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে গোপালপুর পৌরসভার আজিমপুর রেলস্টেশন এলাকায় এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত মঞ্জু আজিমপুর রেলস্টেশন এলাকায় রবিউল ইসলামের কনফেকশনারী দোকানের সামনে বসে ছিলেন। মুখোশধারী দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত মঞ্জু উপজেলার বাহাদিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি।

এই হত্যাকাণ্ডের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কে বা কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, লালপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন মঞ্জু।



Our Like Page