October 20, 2026, 1:09 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত নতুন ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া জানালো কিম জং উন বেঁচে আছেন যুক্তরাষ্ট্রের মতো ভুল সিদ্ধান্তের মাশুল দিচ্ছে ইউরোপ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান যশোরে অস্ত্র গুলি ও হেরোইন মামলায় মহি পাগলার যাবজ্জীবন কারাদণ্ড যশোরের শার্শায় আত্মহত্যার আগে ফেসবুক লাইভে দুই সন্তানের জননী ; দায়ি শিক্ষক স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে : অ্যাটর্নি জেনারেল
এইমাত্রপাওয়াঃ

এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী ও কন্যাশিশু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গেল এপ্রিলে সারা দেশে বিভিন্নভাবে ১৯৩ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এদের মধ্যে ১০৫ জন নারী ও ৮৮ জন কন্যাশিশু রয়েছেন। আজ বৃহস্পতিবার সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

দেশের ১৬টি দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশিত ঘটনার পেপার ক্লিপিংয়ের সংরক্ষিত তথ্যের ভিত্তিতে নির্যাতনের এ সংখ্যা প্রকাশ করেছে তারা। এতে বলা হয়, দেশের পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে এপ্রিল মাসে মোট ১৯৩ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৪৬ জন, দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১২ কন্যাসহ ১৫ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩ জনকে এবং ১ জন ধর্ষণের কারণে আত্মহত্যা করেছেন।

নির্যাতনের চিত্র তুলে ধরে বলা হয়, উল্লিখিত সময়ে যৌন নিপীড়নের শিকার হয়েছে ৫ কন্যা শিশু ও ৪ জন নারী। পাশাপাশি উত্ত্যক্তের শিকার হয়েছেন দুইজন নারী ও কন্যাশিশু। পাচারের শিকার হয়েছেন দুইজন নারী ও কন্যাশিশু। এসিডদগ্ধ হয়েছেন একজন। এ সময় অগ্নিদগ্ধের কারণে একজন মৃত্যুবরণ করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এপ্রিলে যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন দুই নারী। আর যৌতুকের কারণে হত্যা করা হয়েছে একজন নারীকে। ১৬ জন বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। যার মধ্যে দুই কন্যাশিশুও রয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৪ জন নারী। এ সময়ে এক শিশুসহ তিন গৃহকর্মী নির্যাতিত হয়েছেন এবং একজন কন্যাশিশু হত্যার শিকার হয়েছেন।

পরিষদের তথ্য অনুযায়ী, এই সময়ে বিভিন্ন কারণে ৭ জন কন্যাশিশুসহ ৩৩ জনকে হত্যা করা হয়েছে। হত্যাচেষ্টার শিকার হয়েছেন একজন কন্যাশিশু। দুইজন কন্যাশিশুসহ ১৫ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। আর ছয়জন কন্যাশিশুসহ ১৫ জন আত্মহত্যা করেছেন। তিনজন কন্যাশিশুকে অপহরণ করা হয়েছে। এছাড়া একজনকে অপহরণের চেষ্টা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শুধু এপ্রিল মাসে ফতোয়ার মুখোমুখি হয়েছেন দুইজন নারী। বাল্যবিবাহের চেষ্টা হয়েছে ১২টি। সাইবার ক্রাইমের শিকার হয়েছেন তিনজন কন্যাশিশুসহ ৫ জন। এছাড়াও ১৪ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। যার মধ্যে ১২ জন নারী ও দুইজন কন্যাশিশু।

আজকের বাংলা তারিখ

  • ২০শে অক্টোবর, ২০২৬
  • ৫ই কার্তিক, ১৪৩৩
  • ৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page