April 21, 2026, 3:14 pm
শিরোনামঃ
ইসরায়েলি সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ও নীতিহীন বাহিনী : জাতিসংঘের বিশেষ দূত ট্রাম্পকে আক্রমণাত্মক ভাষা ব্যবহারে সতর্ক করলো পাকিস্তান চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর হরমুজ অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী প্রশ্নফাঁস শনাক্তে থাকবে সাইবার নজরদারি : শিক্ষামন্ত্রী পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো : বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজ নিরাপদ চলাচল নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে ইরান সরকার মেহেরপুরে গুলি-বোমা হামলায় বিএনপি নেতা আহত কক্সবাজারে স্লুইসগেট ভেঙে শত শত একর জমি প্লাবিত
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরে জেলেদের মাঝে চাল বিতরণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ৫ পুলিশসহ ২০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ৫ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ মে) রাত ৮টায় লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চাঁদপুর মডেল থানার এসআই মকবুল হোসেন (৫৫) ও কনস্টেবল আপেল মাহমুদকে (৪০) চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। এ ছাড়া বাকিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে সাড়ে ৪ হাজার কার্ডধারী জাটকা জেলেদের মধ্যে চাল বিতরণ চলছিল। এ সময় নির্দিষ্ট জেলের তুলনায় চাল কম হওয়ায় ৬নং ও ৭নং ওয়ার্ডের ৪০ থেকে ৫০ জন জেলেকে চাল দেওয়া সম্ভব হয়নি। এ জন্য বর্তমান ইউপি চেয়ারম্যান সেলিম খানের নির্দেশে চাল বিতরণ বন্ধ ঘোষণা করা হয়। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান মনা খার ছেলে জসিম খানের নেতৃত্বে অন্যান্য জেলেদের নিয়ে হামলা চালানো হয়। তাদের হামলায় অন্তত ১০ থেকে ১২ জন লোক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৬ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে। এ সময় হামলায় পুলিশের এসআই মকবুল হোসেনসহ আরও ৫ জন পুলিশ আহত হন। পুলিশের গুলিতে ও জেলেদের হামলায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

এ ব্যাপারে স্থানীয়দের বরাত দিয়ে চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম বলেন, প্রকৃত জেলেরা চাল না পাওয়ায় তাদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চাঁদপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসীন আলম বলেন, আমরা সেখানে হামলার ঘটনা শুনে অতিরিক্ত পুলিশ পাঠাই। এ সময় আমাদের ওপরও হামলা চালানো হয়। তখন বাধ্য হয়ে পুলিশ ফাঁকা গুলি চালায়। এরপর তারা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে একজন এসআইসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page