August 17, 2026, 9:00 am
শিরোনামঃ
রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

দেশের সমৃদ্ধি নিশ্চিতকরণে সরকার তৃণমূল মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে : অর্থ প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  অর্থ প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, দেশের সার্বিক সমৃদ্ধি নিশ্চিতকরণে সরকার তৃণমূল মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপান্তরকারী নেতৃত্বে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ স্মার্ট দেশের দিকে এগিয়ে যাচ্ছে। তাঁর দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার বিনিয়োগ ও উদ্যোক্তা বান্ধব, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামো উন্নয়নে বিভিন্ন যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করেছে। দারিদ্র্য দূরীকরণ ও স্থিতিশীল আর্থ-সামাজিক অবস্থা বজায় রাখতে সরকারের সাফল্য প্রশংসনীয়।”
অর্থ প্রতিমন্ত্রী আজ ঢাকায় সোনারগাঁও হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ ও দৈনিক বণিক বার্তা আয়োজিত ‘ফার্স্ট ডেভেলপমেন্ট স্টাডিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স ঢাকা ২০২৪’ এর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে দুইদিনব্যাপী এ আন্তর্জাতিক কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
অর্থ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে ভিশন সেন্টারসহ কমিউনিটি ক্লিনিক উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদানের জন্য একটি যুগান্তকারী প্রচেষ্টা। বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকের সফল উদ্যোগ বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। জাতিসংঘ এই উদ্যোগের প্রশংসা করেছে এবং একটি রেজ্যুলেসনে এই উদ্যোগকে “শেখ হাসিনা উদ্যোগ” হিসাবে উল্লেখ করা হয়েছে। সামাজিক নিরাপত্তায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়িত হচ্ছে। পদ্মাসেতু, বঙ্গবন্ধু টানেল, ঢাকা মেট্রোরেল ইত্যাদি মেগা প্রকল্পের সফল বাস্তবায়নে জনজীবন হয়েছে সমৃদ্ধ। কোভিড মহামারি ও ভূ-রাজনৈতিক অস্থিরতা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ও অর্থনীতিকে ব্যাহত করা সত্ত্বেও প্রধানমন্ত্রীর কার্যকরী পদক্ষেপের কারণে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনমান সুরক্ষিত হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে প্যানেলিষ্ট হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব সোশ্যাল স্টাডিজের রেক্টর ড. আর আর গাঞ্জেভূর্ত, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথ এর প্রো-ভাইস চ্যান্সেলর রিসার্স ড. জো ডিভাইন এবং ইউনিভার্সিটি অব লন্ডনের অধ্যাপক ড. মুশতাক খান বক্তৃতা করেন। উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page