October 5, 2026, 1:28 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের বোয়ালখালীতে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

বশির আল মামুন, চট্টগ্রাম : চট্টগ্রামের বোয়ালখালীতে ভবনের ছাদ থেকে পড়ে নীলিমা সেন নিলু (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিদগ্রাম ছিপাতল এলাকার মৃত চন্দন সেনের স্ত্রী।

রোববার (৫ মে) সকাল ৮টার দিকে একতলা ভবনের ছাদে ফুল তুলতে গিয়ে নীলিমা সেন নিচে পড়ে গুরুতর আহত হন বলে জানা গেছে।

সাবেক ইউপি সদস্য রমা বৈদ্য জানান, নীলিমা সেনের ছেলে পরিবার নিয়ে দুইদিন আগে রাঙামাটির শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

বাড়িতে তিনি একা ছিলেন। সকালে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন নীলিমা।

সম্ভবত তিনি ফুল তুলতে ছাদে উঠেছিলেন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

স্থানীয় ইউপি সদস্য যিশু দে বলেন, চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।



Our Like Page