February 12, 2026, 8:33 pm
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে ৮-১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়েছেন।

বুধবার সকাল ১১টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।

পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ভোটারদের মাঝে ভয়ভীতি ও উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে ৯৫ নম্বর বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস প্রতীকের প্রার্থী আসিবুর রহমান খানের অনুসারী এনামুল হাওলাদার ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী পাভেলুর রহমান খানের অনুসারী আজাদ হাওলাদারের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এসময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পাশাপাশি কমপক্ষে ৮-১০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। মুহূর্তের মধ্যে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে একজন সাধারণ ভোটারসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

এ ঘটনায় আহত হন মস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের ইদ্রিস মোল্লা (৫৫), বাদশা হাওলাদার (৬৫), বাবুল হাওলাদার (৫০), শাহিন হাওলাদার (৪০), বিউটি বেগম (৪০) ও ফেরদাউস (২০)। তারা মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এছাড়াও তিনজন ভর্তি রয়েছেন।

সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি এসএম সালাউদ্দিন জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনার পরে পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। ভোটগ্রহণ চলছে। ওই কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page