September 29, 2026, 3:44 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম (আনারস) ও মনসুর আহমেদ খান জিন্নাহর (কাপ পিরিচ) সর্মথকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ।

বুধবার (৮ মে) দুপুর ১টার দিকে জেলার গজারিয়া উপজেলার ইসমানিচর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এ ছাড়া হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের সমর্থকরা কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে সিল মারার চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া দিলে বুথের সিল ও কিছু ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এতে আধা ঘণ্টা কেন্দ্রটিতে ভোটগ্রহণ বন্ধ থাকে। পরে কেন্দ্রের বাইরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

নির্বাচনে দায়িত্বরত পুলিশ ইন্সপেক্টর মাহিদুল ইসলাম বলেন, ইসমানিচর কেন্দ্রের বাইরে আনারস ও কাপ-পিরিচ সর্মথকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে তাৎক্ষণিক পুলিশ উপস্থিতিতে হয়ে ছয় রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ভোটকেন্দ্রে এর কোনো প্রভাব পড়েনি।

গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান বলেন, হোসেন্দি কেন্দ্রে এক পক্ষের সমর্থকরা কেন্দ্র দখল করার চেষ্টা চালায় তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে হামলাকারীরা ব্যালট পেপারের সিল নিয়ে যাওয়ায় ভোটকেন্দ্রটি কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page