September 30, 2026, 12:50 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় নির্বাচনে অনিয়মের অভিযোগে প্রিজাইডিং অফিসারসহ ২ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নে ব্যালট পেপার কেন্দ্রের বাইরে পাঠানোর অভিযোগে প্রিসাইডিং অফিসার ও আনারস প্রতীকের প্রার্থীর এজেন্টকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মাঝপাড়া কুসুম কলি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রিসাইডিং অফিসার শাহজাহান আলী এবং এজেন্ট এরশাদ আলীকে আটক করা হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন জানান, স্বাক্ষর ও সিলসহ ৯০০ ব্যালট পেপার এজেন্ট এরশাদ আলীর মাধ্যমে কেন্দ্রের বাইরে পাঠান প্রিজাইডিং অফিসার শাহজাহান আলী। এরপর বিভিন্ন ভোটারের মাধ্যমে ৩০০ ব্যালট বক্সে ফেলা হয়। পরে এরশাদকে আটক করে ৬০০ ব্যালট উদ্ধার করা হয়। পাশাপাশি প্রিসাইডিং অফিসারের কাছ থেকে আরও ৯০০ ব্যালটের মুড়ি উদ্ধার করা হয়।

এদিকে গাবতলী উপজেলার সোনারায় উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে দুপুর সাড়ে ১২টার দিকে এজেন্টের কাছ থেকে ব্যালট পেপার কেড়ে সিল মারার ঘটনা ঘটে। খবর পেয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদিয়া আফসানা রিমা ঘটনাস্থলে উপস্থিত হন এবং ভোটারের স্বাক্ষর না পাওয়ায় ৬টি মুড়ি জব্দ করেন। এ সময় সহকারী প্রিসাইডিং অফিসার তারিকুল ইসলাম ও হাফিজুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহামুদ হাসান বলেন, যেখানে অভিযোগ পাওয়া যাবে সে সব ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। ভোটগ্রহণ চলবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page