October 5, 2026, 12:43 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুর সদর উপজলোর নসিপুর এলাকায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মমতাজ আলী নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা অপর উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) বিকেল ৫টার দিকে দিনাজপুরের দশ মাইল মহাসড়কের নসিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমতাজ আলী দিনাজপুর সদরের পুলহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। আহত এসআই আব্দুল জলিল একই পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন।

স্থানীয়রা জানান, পুলিশের দুই কর্মকর্তা দিনাজপুর থেকে দশ মাইলের দিকে যাওয়ার পথে পেছন দিক থেকে একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এএসআই মমতাজ আলী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান। এসআই আবদুল জলিলকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



Our Like Page