August 27, 2026, 7:53 pm
শিরোনামঃ
মাগুরায় বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ যশোরে মাকে হত্যার অভিযোগে যশোরে শিক্ষক ছেলে আটক যশোরে আল আমিন হত্যা মামলায় এবার রসুল আটক রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব : রাষ্ট্রপতি ফখরুল ইসলাম সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু নেপালের বন্যায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব ; সহায়তার বার্তা জানাল বাংলাদেশ জয়পুরহাটে নিখোঁজের ৫ দিন পর আখখেতে মিলল ইজিবাইক চালকের কঙ্কাল দিনাজপুরে সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও-সংঘর্ষ ভয়াবহ বন্যায় নেপাল ও চীনের ১৫০০ জন মানুষ নিখোঁজ
এইমাত্রপাওয়াঃ

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে রাষ্ট্রপতির আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তাদের প্রতি  আহ্বান জানিয়েছেন ।

আজ বঙ্গভবনে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদিন ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।
সমিতির চেয়ারম্যান শেখ কবির বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণ ও পরিচালনার গুণগত মান উন্নয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান।
দেশব্যাপী শিক্ষা বিস্তারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপ্রধান বলেন, উচ্চশিক্ষা বিস্তারে এর  গুণগতমান নিশ্চিত করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের আচার্য সাহাবুদ্দিন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ।
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যেন আন্তর্জাতিক মানে উন্নীত হতে পারে সেই লক্ষ্যে ট্রাস্টি বোর্ডসহ উদ্যোক্তাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো: ওয়াহিদুল ইসলাম খান এবং সামরিক সচিব মেজর জেনারেল এস.এম সালাহউদ্দিন ইসলাম উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page