October 5, 2026, 12:41 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরে প্রায় ৩ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সীমান্তবর্তী গোবিন্দপুর এলাকা দিয়ে ভারতে পাচারকালে দুই কেজি ৪৭১ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার দুপুরে বিজিবি’র জয়পুরহাট ব্যাটালিয়ন’র অধিনায়ক লেঃ. কর্নেল মো. নাহিদ নেওয়াজ, মোবাইল ফোনে সাংবাদিকদের জানান- বেলা ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিরামপুর উপজেলার সীমান্তবর্তী গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে এই বিষ উদ্ধার করেছে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আফিক হাসানের নেতৃত্বাধীন ঘাসুরিয়া বিওপি’র টহল কমান্ডার নায়েক মো. আসাদুজ্জামানসহ বিজিবির একটি বিশেষ টহল দল।
অভিযানে দুটি কাঁচের জারে রক্ষিত ১ কেজি ২০৩ গ্রাম সাদা রঙের সাপের বিষ এবং ১ কেজি ২৬৮ গ্রাম কালো রঙের সাপের বিষসহ মোট ২ কেজি ৪৭১ গ্রাম সাপের বিষ জব্দ করা হয়। জব্দকৃত সাপের বিষের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকা।
সূত্রটি জানায়, অভিযানকালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা বিষগুলো ফেলে রেখেই পালিয়ে যায়।
এই ঘটনায় আজ শুক্রবার বিকেলে বিরামপুর থানায় অজ্ঞাত চোরাচালানীদের বিরুদ্ধে বিজিবি সদস্যদের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত বিষ জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে সংরক্ষণ করা হয়েছে।



Our Like Page