August 7, 2026, 9:18 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

যশোরে ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে কলেজছাত্র খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক  : ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে যশোরে নুর হোসেন নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার (১১ মে) রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের শংকরপুর আকবরের মোড় বারেক সড়কে এ ঘটনা ঘটে।

নিহত নুর হোসেন ওই এলাকার নজরুল মোল্লার ছেলে ও আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র।

নিহতের স্বজনেরা জানান, শুক্রবার শংকরপুরে ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। যা স্থানীয়রা মিমাংশার চেষ্টা করে তবে দুপক্ষের মধ্যেই রেশ থেকে যায়। শনিবার রাতে শংকরপুর চোপদারপাড়া এলাকার পচা, কানা রনি, রিয়াদ, মনিরসহ আরও কয়েকজন যুবক এসে নুরকে চাকু মেরে একটি ঘরের মধ্যে আটকে রাখে। এ সময় আশপাশের লোকজন নুরের চিৎকার শুনে এগিয়ে এসে নুরুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসাপাতালে ভর্তি করে। সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করে। খুলনায় নিয়ে যাওয়ার পথে নুরের মৃত্যু হয়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূলত একটি ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে শক্রতা শুরু হয়। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page