October 5, 2026, 12:01 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

যশোরে পরকীয়ার জেরে ইমামকে ডেকে নিয়ে কুপিয়ে জখম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের মনিরামপুরে পরকীয়ার জেরে এক মসজিদের ইমামকে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার (১২ মে) রাত ১০টার দিকে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের জামতলা নামকস্থানে এ ঘটনা ঘটে।

আহত আব্দুল্লাহ আল মামুনের ঝিকরগাছা উপজেলার কৃতিপুর গ্রামের স্থানীয় জামে মসজিদের ইমাম।

পুলিশ জানায়, ঝিকরগাছা উপজেলার কৃতিপুর গ্রামের হঠাৎপাড়ার রবিউল ইসলামের স্ত্রীর সঙ্গে আব্দুল্লাহ আল মামুনের পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে রোববার রাত ১০ টার দিকে রবিউল ইমাম আব্দুল্লাহ আল মামুনকে শ্বশুরবাড়ি বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে সঙ্গে নিয়ে বের হন। পথিমধ্যে জামতলা নামকস্থানে গাড়ি থেকে নেমে কাজের অজুহাত দেখিয়ে ৫ মিনিটের জন্য দূরে চলে যান রবিউল। ওই স্থানে রবিউলের দুই শালক আগে থেকে ওঁৎ পেতে ছিল। রবিউল চলে যাওয়া মাত্র ইমামের ওপর তারা দুইজন ঝাপিয়ে পড়ে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। এ সময় ইমামের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে ঘাতকরা গুরুতর আহত অবস্থা ইমামকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার পরপর রবিউল ঘটনাস্থলে ফিরে এলে পুলিশ তাকে আটক করে মণিরামপুর থানায় প্রেরণ করেন। আহত ইমাম যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মনিরামপুর থানার রাজাগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রকিবুজ্জামান বলেন, পরকীয়ার জেরে ইমামকে কুপিয়ে আহত করার ঘটনায় রবিউল নামে এক যুবককে আটক করা হয়েছে। মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।



Our Like Page