November 20, 2026, 4:45 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

পঞ্চগড়ে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে ১ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বরে অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এক নারী (৫০) ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের অভিযোগে মোজাম্মেল হক (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় রোববার বিকেলে (১২ মে) পঞ্চগড় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত মোজাম্মেল নীলফামারী জেলার ডোমার উপজেলার দক্ষিণ আমবাড়ি এলাকার আবসার আলীর ছেলে জানা গেছে।

পুলিশ জানায়, মানসিক ভারসাম্যহীন ওই নারী নিজের পরিচয় দিতে পারছে না। প্রায় মাসখানেক আগে দুর্ঘটনায় পা ভেঙে গেলে কয়েকজন স্বেচ্ছাসেবী তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। তখন থেকেই সে এখানে থাকছে। কখনো হাসপাতালে বারান্দায়, আবার কখনো হাসপাতাল চত্বরে ঘুরাঘুরি করে দিনরাত কাটে তারা।

গত শনিবার (১১ মে) রাত ৩টার দিকে হাসপাতালের সামনের সীমানা প্রাচীরের কাছে সুযোগ বুঝে পঞ্চাশোর্ধ বয়সী মোজাম্মেল তাকে ধর্ষণ করে। সে সময় ওই নারীর চিৎকার শুনে পাশের অ্যাম্বুলেন্স চালকরা ছুটে এসে মোজাম্মেলকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ্য করে। গত ১০ মে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ওই হাসপাতালে ভর্তি হয়েছিল ধর্ষণে অভিযুক্ত মোজাম্মেল ।

পঞ্চগড় সদর থানা পুলিশের পরিদর্শক তদন্ত রঞ্জু আহম্মেদ বলেন, হাসপাতাল চত্বরে মানসিক ভারসাম্যহীন একজন নারীকে ধর্ষণের অভিযোগে মোজাম্মেল নামের ব্যক্তিকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে। ওই নারীকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page