October 5, 2026, 11:58 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

মিতু হত্যা মামলা ; আদালতে অসুস্থ হয়ে পড়েন সাবেক এসপি বাবুল আক্তার

বশির আল মামুন, চট্টগ্রাম : সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার আদালতে অসুস্থ হয়ে পড়েন। সোমবার (১৩ মে) তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে এ ঘটনা ঘটেছে। পরে সুস্থ বোধ করলে তাঁকে ফেনী কারাগারে নিয়ে যাওয়া হয়।

বাবুলের আইনজীবী মামুনুল হক চৌধুরী বলেন, বাবুল আক্তার কয়েক দিন ধরে জ্বরে ভুগছেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আব্দুর রশিদ বলেন, আজ মাহমুদা হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তাই আসামি বাবুল আক্তারকে হাজির করা হয়। একপর্যায়ে আসামির কাঠগড়ায় তিনি যে বেঞ্চে বসা ছিলেন, সেখানে ঢলে পড়েন। সেখানে পুলিশ ও স্বজনেরা তাঁকে প্রাথমিক সেবা দেন। কিছুক্ষণ পর তিনি সুস্থ বোধ করেন। বাবুল আক্তার কয়েক দিন ধরে জ্বরে ভুগছেন বলে জানান।

আব্দুর রশিদ আরও বলেন, আজ একজন ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু সাক্ষী হাজির না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেন। আদালত আগামী বুধবার শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন।

বাবুলের আইনজীবী মামুনুল হক চৌধুরী বিকেলে আদালত প্রাঙ্গণে প্রথম আলোকে বলেন, মামলার ধার্য দিন থাকায় বাবুল আক্তারকে সকালে ফেনী কারাগার থেকে চট্টগ্রাম আদালতে আনা হয়। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। জ্বর থাকায় তাঁকে ফেনী কারাগারে না নিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রাখার আবেদন করা হয়। আদালত তা নামঞ্জুর করেন।

২০১৬ সালের ৫ জুন সকালে নগরের পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় মাহমুদা খানম মিতুকে। এ ঘটনায় করা মামলায় ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বাবুলসহ সাতজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। ওই বছরের ১০ অক্টোবর আদালত অভিযোগপত্রটি গ্রহণ করেন। ২০২৩ সালের ১৩ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওই বছরের ৯ এপ্রিল সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ পর্যন্ত ৪৯ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত।



Our Like Page