April 18, 2026, 9:16 pm
শিরোনামঃ
দুই বছরেও চালু হয়নি ঝিনাইদহের মহেশপুরের ভৈরবা সরকারি হাসপাতাল ; চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সীমান্তবাসী সময়মতো হামের টিকা না দিয়ে বিগত দুই সরকার ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু : শিক্ষামন্ত্রী ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ : নৌমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা ভোলায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা চুক্তি না হলে আমাদের আবার বোমা ফেলতে হবে : ট্রাম্প পারমাণবিক বিজ্ঞানীদের মৃত্যু ও নিখোঁজে যুক্তরাষ্ট্রে উদ্বেগ লেবাননে হলুদ রেখা নির্ধারণ করছে ইসরায়েলি বাহিনী
এইমাত্রপাওয়াঃ

বরগুনায় সুপেয় পানি নিশ্চিতকরণে ১২৯ পরিবারকে পানির ট্যাংক প্রদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরগুনা জেলার উপকূলীয় উপজেলা পাথরঘাটায় সুপেয় পানি নিশ্চিতকরণ, বৃষ্টির পানি সংরক্ষণে স্থানীয় ১২৯ পরিবারের মধ্যে বিনামূল্যে পানির ট্যাংক দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার বেসরকারি সংস্থা সিসিডি’র উদ্যোগে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা, রুহিতা ও চরলাঠিমারা এলাকায় এসব ট্যাংক এবং স্থাপনের জন্য ইট-সিমেন্টসহ আনুষঙ্গিক মালামাল বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, কেএম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, সিসিডি’র ম্যানেজার সুব্রত মিস্ত্রী, সাংবাদিক আরিফুল ইসলাম ও শফিকুল ইসলাম খোকন এবং পাথরঘাটা কলেজের প্রভাষক বেলাল হোসেন প্রমুখ।
সিসিডি’র ম্যানেজার সুব্রত মিস্ত্রী জানান, পাথরঘাটায় সুপেয় পানির অভাব সব সময়েই থাকে। জলবায়ু সহনশীল কমিউনিটি গঠনের লক্ষ্যে সুপেয় পানির সংকট নিরসনে এগুলো বিতরণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page