August 7, 2026, 8:21 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

খাগড়াছড়িতে ভোট বর্জনের লিফলেট বিতরণকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চলমান উপজেলা পরিষদ নির্বাচনের ভোট বর্জন ঘোষণা দিয়ে জনসাধারণের কাছে লিফলেট বিতরণকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছারসহ তিন নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে জেলা শহরের পৌর টাউন হলের সামনে থেকে তাদের আটক করা হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাড়াও আটক নেতারা হলেন- খাগড়াছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া জানান, বিএনপির নেতাকর্মীদের হয়রানি করতেই আটক করছে পুলিশ। জেলা শহরের আদালত সড়কে শান্তিপূর্ণ কর্মসূচি লিফলেট বিতরণ করার সময় বিনা উস্কানিতেই নেতাকর্মীদের আটক করেছে পুলিশ। তিনি এ ঘটনার নিন্দা এবং আটক নেতাদের দ্রুত মুক্তির দাবি জানান।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হাসান তিনজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্তারিত পরে জানাবেন বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page