April 21, 2026, 8:16 am
শিরোনামঃ
জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী প্রশ্নফাঁস শনাক্তে থাকবে সাইবার নজরদারি : শিক্ষামন্ত্রী পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো : বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজ নিরাপদ চলাচল নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে ইরান সরকার মেহেরপুরে গুলি-বোমা হামলায় বিএনপি নেতা আহত কক্সবাজারে স্লুইসগেট ভেঙে শত শত একর জমি প্লাবিত ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান করলো স্পেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার পরিকল্পনা নেই : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা
এইমাত্রপাওয়াঃ

মৌলভীবাজারে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে ২ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আছকির মিয়া (৫০) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের ভাই আছকন মিয়াসহ দুজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ওই ঘটনায় বুধবার রাতে দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

ওই ঘটনায় বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- হাজীপুর ইউনিয়নের রজনপুর এলাকার মৃত আফতার আলীর ছেলে মিসির আলী (৫০) ও একই এলাকার মুসাহেদ আলীর ছেলে আবুল হোসেন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামে জমিজমা নিয়ে আছকির মিয়া গংয়ের সাথে মবশ্বর-মিছির উল্ল্যাহ গংয়ের বিরোধ চলছিল। বুধবার দুপুরে বিরোধপূর্ণ ওই জমি দখল করতে যান মিছির উল্ল্যাহ গং। এসময় আছকির মিয়া বাধা দিতে গেলে প্রতিপক্ষের লাঠিসোঁটার আঘাতে আছকির মিয়া ও আছকন মিয়া গুরুতর আহত হন। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আছকির মিয়াকে মৃত ঘোষণা করে। ওই ঘটনায় গুরুতর আহত আছকন মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, বুধবার দুপুর ১২টার দিকে জমিসংক্রান্ত বিরোধের জেরে মিছির আলী গং আছকির মিয়াকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।

অবশেষে ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই রাত সাড়ে ১০টার দিকে মিছির আলী গংয়ের দুজন পালিয়ে যাওয়ার সময় তার নেতৃত্বে এসআই আমির হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাজার থেকে হত্যা মামলার দ্বিতীয় ও তৃতীয় আসামিকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, নিহত আছকির মিয়ার ভাই আছকর আলী বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page