August 7, 2026, 7:24 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় পরিতোষ রায় (৫৪) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ মে) বেলা ১১টার দিকে উপজেলার রুহিতলাবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিতোষ রায় নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং উপজেলার পশ্চিম বানিয়ারী গ্রামের ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে পরিতোষ রায় একটি ভ্যানে করে স্থানীয় বাজারে যাচ্ছিলেন। এ সময় পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস পিরোজপুর-গোপালগঞ্জ সড়কের রুহিতলাবুনিয়া এলাকায় সেই ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পরিতোষ রায় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ বাসটিকে আটক করে। বাসের চালক ঘটনার পর পালিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য কমলেস জানান, দোলা পরিবহনের একটি বাস পরিতোষ রায়ের ভ্যানকে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে পরে গেলে বাস তার গায়ের ওপর দিয়ে চলে যায়।

নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, সড়ক দুর্ঘটনায় পরিতোষ রায় নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনার পরেই পুলিশ মরদেহ উদ্ধার ও বাসটিকে আটক করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page