October 6, 2026, 2:05 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে কোটি টাকার আইসসহ যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের রামু থেকে ১ কেজি ৯৮০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) সহ নূর মোহাম্মদ (৩৯) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৬ মে) রাতে রামু মরিচ্যা চেকপোস্টে অটোরিকশায় তল্লাশির সময় তাকে আটক করা হয়।

আটক নূর মোহাম্মদ উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম পাগলিরবিল এলাকার আলী হোছেনের ছেলে। গ্রেপ্তারের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে রামু উপজেলার মরিচ্যা-গোয়ালিয়া অভ্যন্তরীণ সড়কের গোয়ালিয়া লিংক রোড এলাকায় যানবাহনে তল্লাশি করছিলেন বিজিবির সদস্যরা। তল্লাশির একপর্যায়ে মরিচ্যা দিক থেকে আসা একটি অটোরিকশায় এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির সদস্যরা তল্লাশি চালান। এ সময় বিশেষ কায়দায় লুকানো অবস্থায় একটি প্যাকেট পাওয়া যায়। যেখানে ১ কেজি ৯৮০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ছিল। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



Our Like Page