August 7, 2026, 5:59 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

পাবনায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার চাটমোহরে পূর্ব শত্রুতার জের ধরে সাগর হোসেন নামের এক যুবলীগ নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রোববার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও বিলচলন ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা।

জানা গেছে, ছাইকোলা ইউনিয়নের বোয়াইমারী গ্রামের ইউপি সদস্য এসকেন্দার আলী ভুট্টুর ছেলে পলাশের সঙ্গে বেশ কিছু দিন আগে বিরোধ হয় সাগরের। এরই রেশ ধরে পলাশের নেতৃত্বে ৪ থেকে ৫ জন মুখোশধারী দুর্বৃত্ত মোটারসাইকেল নিয়ে সাগরের বাড়ির সামনে ওত পেতে থাকে। এরপর পলাশ সাগরকে কৌশলে বাড়ি থেকে বাইরে ডেকে আনলে মুখোশধারী দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে রক্তাক্ত জখম অবস্থায় সাগরকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে এই ঘটনার পরপরই সাগরের স্বজনরা পলাশের বাড়িতে হামলা করে ভাঙচুর চালায় এবং পলাশের বাবা এসকেন্দার আলী ভুট্টুকে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চাটমোহর থানার ওসি সেলিম রেজা জানান, কোনো পক্ষই এখন পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি। তবে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page