October 5, 2026, 10:15 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ ; বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) ও সাধারণ রোহিঙ্গাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুলিবিদ্ধ ওই যুবকের নাম নুরুল ইসলাম। তিনি উখিয়ার রাজাপালং ইউনিয়নের লম্বাশিয়ার বাসিন্দা। ঘটনার পর গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সাধারণ রোহিঙ্গারা জানান, লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকার রোহিঙ্গা পুরুষদের ধরে নিয়ে গিয়ে মিয়ানমারে যুদ্ধ করতে বাধ্য করছে আরএসও। এর জেরে আজ আরএস ও সাধারন রোহিঙ্গাদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় রোহিঙ্গারা পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল ছোড়েঁন। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্ধশতাধিক রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক মোহাম্মদ ইকবাল বলেন, আজ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এত এক বাংলাদেশি যুবকের পায়ে গুলি লেগেছে। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, রোহিঙ্গা ক্যাম্পে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। খোঁজ খবর নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। একই কথা বলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনও।



Our Like Page