August 7, 2026, 5:58 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

বান্দরবানে ২ কেজি ৭০০ গ্রাম আফিমসহ নারী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বান্দরবানে র‌্যাবের অভিযানে পৌনে তিন কেজি আফিমসহ মে প্রু চিং নামে এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (২০ মে) রাতে বান্দরবান পৌরসভার মধ্যম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উজানী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় এক নারীকে গ্রেফতার করা হয়। পরে ওই নারীর সঙ্গে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ২ কেজি ৭০০ গ্রাম আফিম জব্দ করা হয়।

আবু সালাম চৌধুরী জানান, গ্রেফতার নারী একজন চিহ্নিত মাদক কারবারি এবং ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি দীর্ঘ দিন ধরে বান্দরবান কেন্দ্রিক আফিম বেচাকেনা এবং মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।
তিনি আরও জানান, বান্দরবানের পাহাড়ী মাদক সিন্ডিকেটের সঙ্গে সমন্বয় করে দুর্গম পাহাড়ী অঞ্চল এবং পার্শ্ববর্তী দেশ থেকে আফিমসহ বিভিন্ন মাদক নিয়ে আসতেন। পরে এসব মাদক মজুত করে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে নির্ধারিত এজেন্টদের কাছে পাচার করতেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page