April 19, 2026, 3:47 am
শিরোনামঃ
দুই বছরেও চালু হয়নি ঝিনাইদহের মহেশপুরের ভৈরবা সরকারি হাসপাতাল ; চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সীমান্তবাসী সময়মতো হামের টিকা না দিয়ে বিগত দুই সরকার ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু : শিক্ষামন্ত্রী ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ : নৌমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা ভোলায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা চুক্তি না হলে আমাদের আবার বোমা ফেলতে হবে : ট্রাম্প পারমাণবিক বিজ্ঞানীদের মৃত্যু ও নিখোঁজে যুক্তরাষ্ট্রে উদ্বেগ লেবাননে হলুদ রেখা নির্ধারণ করছে ইসরায়েলি বাহিনী
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ; ২ নারী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফেনীর ছাগলনাইয়ায় করিম উল্যাহ প্রকাশ কালামিয়া (৬০) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, দোকান থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়েছে।

বুধবার (২২ মে) সকালের দিকে পৌরসভার বাঁশপাড়া জমাদ্দার বাজারের উত্তর পাশে গাছ বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করা হয়েছে।

নিহত করিম উল্যাহ ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া এলাকার হাজী রাজা মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, করিম উল্যাহর জমাদ্দার বাজারে একটি কনফেকশনারি দোকান ছিল। মঙ্গলবার রাতে দোকান থেকে বাড়ি না ফেরায় রাত ১১টার দিকে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকার ফোন করেন পরিবারের সদস্যরা। ফোন রিসিভ না করায় পরে ছেলে আনোয়ার হোসেনকে দোকানে পাঠানো হয়। তখন দোকান খোলা থাকলেও করিম উল্ল্যাহ দোকানে ছিলেন না। কয়েক ঘণ্টা অপেক্ষার পর আশপাশে লোকজন না থাকায় দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান ছেলে আনোয়ার।

নিহতের বড় মেয়ে শাহেনা আক্তার বলেন, সকালে বাড়ির পাশের গাছ বাগানে বাবার মরদেহ পড়ে আছে বলে খবর পাই। তিনি সুস্থভাবে দোকানে এসেছিলেন। বাবাকে দোকান থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই।

এ ব্যাপারে ছাগলনাইয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, সকালে খবর পেয়ে গাছ বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের পাশের বাড়িতে ভাড়ায় থাকা দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ফেনীর সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) মো. ওয়ালি উল্ল্যাহ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page