November 20, 2026, 5:21 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে ভাইস চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে হত্যায় গ্রেফতার দুই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরসিংদীর রায়পুরায় সংঘর্ষে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহত হওয়ায় আগামী ২৯ মে অনুষ্ঠেয় রায়পুরা উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২৩ মে) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়। রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম নির্বাচন স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘোষণায় বলা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপে ২৯ মে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভোটগ্রহণের পূর্বে ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় এ উপজেলায় সব পদের নির্বাচন স্থগিত করা হলো।

জানা যায়, গতকাল বুধবার (২২ মে) দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মামদিরকান্দি এলাকায় গণসংযোগে যান চশমা প্রতীকের প্রার্থী আবিদ হাসান রুবেল ও তালা প্রতীকের প্রার্থী সুমন মিয়া। দুপুর দেড়টার দিকে মামদিরকান্দি এলাকায় দুজনের সমর্থক মুখোমুখি হয়। প্রথমে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে সুমন মিয়ার প্রচারণার গাড়ি থেকে আবিদ হাসান রুবেল ও তার সমর্থকদের ওপর গুলি ছোড়া হয়। এ সময় রুবেলের সমর্থকরা সুমন ও তার সমর্থকদের ঘেরাও করে ফেলে। সুমন দৌঁড়ে পালিয়ে পাশের মীরেরকান্দি এলাকায় যাওয়ার চেষ্টা করেন। রুবেল সমর্থকরা পিছু নিয়ে সুমনকে আটকে মারধর করে। সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম বলেন, শুনেছি নিহত ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমনের বাদ আছর সেরাজ নগর স্কুল মাঠে প্রথম জানাজা এবং বাদ মাগরিব চরসুবুদ্ধি ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page