August 7, 2026, 4:38 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে কিশোরগ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোরগ্যাংয়ের দুই পক্ষের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ এবং অতিরিক্ত পুলিশে মোতায়েন করা হয়।

বুধবার সন্ধ্যায় শহরের ডিসি ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকায় রিক্সার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে শহরের ২নং শকুনি ও কলেজ রোডের কিশোরগ্যাংয়ের দুই গ্রুপের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ঢাল- সুরকি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এক ঘন্টারও বেশি সময় ধরে চলে ধাওয়াপাল্টা ধাওয়া ও ইট নিক্ষেপের ঘটনা।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আহতদের মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়।

মাদারীপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাহউদ্দিন বলেন, শহরের ডিসি ব্রিজ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page