November 20, 2026, 5:21 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার নাঙ্গলকোটে খালেদা আক্তার (২৩) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মোজাম্মেল হোসেন রাজুর (২৫) মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ১২টায় কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের কৌশলী (অতিরিক্ত পিপি) অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত মোজাম্মেল হোসেন রাজু চৌদ্দগ্রাম উপজেলার সাঙ্গীরসর গ্রামের নুরুন্নবী প্রকাশ নুর আলমের ছেলে। নিহত খালেদা আক্তার নাঙ্গলকোটের পূর্ব দৈয়ারা গ্রামের মোবারক হোসেনের মেয়ে।

আদালত সূত্র জানায়, খালেদা আক্তারের সঙ্গে আসামি মোজাম্মেল হোসেন রাজুর পরিচয় ও সম্পর্কের মাধ্যমে ঘটনার পাঁচ বছর আগে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে মীম নামের ৩ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। মোজাম্মেল হোসেন রাজু বেকার থাকায় খালেদা আক্তার মীমকে নিয়ে বাবার বাড়িতে থাকতো।

২০১৮ সালের ২ নভেম্বর মোজাম্মেল হোসেন রাজু তার শ্বশুর বাড়ি বেড়াতে আসেন। পরদিন সকালে দুজনের মধ্যে বাকবিপণ্ডার একপর্যায়ে মোজাম্মেল হোসেন রাজু খালেদার গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে করে হত্যার পরমরদেহ পুকুর ঘাটে রেখে পালিয়ে যায়। সকালে স্বজনরা মরদেহ দেখে পুলিশে খবর দেন। ৎ

পরে নিহতের বাবা মোবারক হোসেন বাদী হয়ে জামাতা মোজাম্মেল হোসেন রাজুর বিরুদ্ধে হত্যা মামলা করেন।

পরে নাঙ্গলকোট থানা পুলিশ তথ্য প্রযুক্তি সহায়তায় রাজুকে গ্রেফতারের পর আদালতে হাজির করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলায় ১৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত তাকে মৃত্যুদণ্ড দেন।

রায় ঘোষণার সময় আসামি মোজাম্মেল হোসেন রাজু অনুপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page