November 20, 2026, 5:21 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

ভোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মালেক (৬০) নামের এক ব্যবসায়ীকে তার বসতঘরে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৩ মে) সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক ৯ নম্বর ওয়ার্ডের ওহাব আলীর ছেলে।

স্বজনরা জানান, আব্দুল মালেকের সঙ্গে তার ভাই তাজউদ্দিন ও বজলুর জমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনায় কয়েকটি মামলাও করা রয়েছে। বিষয়টি তাদের প্রায়ই ঝগড়া হয়। আজ সকালের দিকে তাজউদ্দিনের ছেলে সোহাগ ও বজলুর ছেলে আরিফের সঙ্গে আব্দুল মালেকের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মালেককে তার বাড়ির সামনে দোকান থেকে ধাওয়া করেন। তিনি বাড়িতে চলে গেলে বজলু ও তার ছেলে আরিফ, তাজউদ্দিন ও তার ছেলে সোহাগসহ তাদের মা ও স্ত্রীরা বসতঘরের ভেতরে ফেলে তাকে বেদম মারধর করেন। পরে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করেন। এসময় আব্দুল মালেককে বাঁচাতে গিয়ে তার স্ত্রী পারুলসহ বেশ কয়েকজন আহত হন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় নিহতের পরিবার থেকে মামলা করা হয়েছে। এরইমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page