August 7, 2026, 5:59 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : শান্তি-শৃঙ্খলা-প্রগতি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরা রামনগর হাইওয়ে থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার ২৩ মে বেলা ১১ টার সময়ে রামনগর হাইওয়ে থানা মাগুরা, হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়ন, খুলনা এর আয়োজনে অনুষ্ঠিত করা হয়।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রামনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি গৌতম চন্দ্র মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর হাইওয়ে সার্কেল এএসপি নাসিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কছুন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাসেম, মাগুরা জেলা ট্রূাক মালিক সমিতির সভাপতি শেখ শামীম আহম্মেদ, মাগুরা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের উপদেষ্টা ফুরকানুল হামিদ, মাগুরা পৌরসভা ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামের লাইন সম্পাদক মোঃ ফিরোজ বিশ্বাস, ট্রাক মালিক সমিতির লাইন সেক্রেটারি-১ কাজী তোফায়েল আহমেদ অভি। এছাড়াও ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামনগর হাইওয়ে থানার এসআই কাজী রাজিবুল ইসলাম, এস আই মোঃ জাহিদুল ইসলাম সহ প্রমুখ।

রামনগর হাইওয়ে থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অতিথি বৃন্দগণ বলেন, মাগুরা রামনগর হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌছায় এবং আহত-নিহতদের মেডিকেলে পৌঁছে দিয়ে দ্রুত ব্যবস্থা নেয়। ট্রাক মালিক সমিতির সভাপতি বলেন, নছিমন, করিমনের জন্য ছোট ট্রাকগুলোর ব্যবসা কমে যাচ্ছে। বাস মালিক সমিতির সভাপতি ফুরকান বলেন, তার একজন ড্রাইভার লাইসেন্স করতে গিয়ে দালাল কর্তৃক মাগুরা বিআরটিএ থেকে হয়রানি ও প্রতারণার শিকার হয়েছে। হালকা লাইসেন্স থেকে আবেদন ক্রমে ভারী লাইসেন্স পেতে সময় লাগে ২ বছর তাহলে ড্রাইভাররা গাড়ি চালাবে কি করে। রামনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি গৌতম চন্দ্র মন্ডল সুদক্ষভাবে প্রত্যেকটি কার্যক্রম করে থাকেন কোন সমস্যা নেই। ট্রাক ব্যবসায়ী রুবেল বলেন, ১০ চাকার হেভী ড্রাম ট্রাক কাঠের বাতা লাগিয়ে ওভার লোড করে বালু বহন করে আসিতেছে। হেলমেটের জন্য ২ বার মামলা হয়েছে ৬ হাজার টাকা জরিমানা হয়েছে, জরিমানা কমানোর জন্য সুপারিশ করা হয়। কছুন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম বলেন, রামনগর হাইওয়ে থানার পুলিশ সর্বক্ষেত্রে সহযোগিতা করে থাকেন, জাতীয় মহাসড়ক রাস্তায় চলাচল পরিবহন গাড়ি ও অন্যান্য গাড়ি থেকে মাদক দ্রব্য উদ্ধার ও মাদক চোরাচালান কারবারিদের গ্রেফতার, এছাড়াও স্থানীয় জনগণের সাথে সাধারণভাবে ভালো ব্যবহার করে আসিতেছে।

যশোর হাইওয়ে সার্কেল এএসপি নাসিম খান বক্তব্য বলেন, রামনগর হাইওয়ে থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দগণের বিভিন্ন জনকল্যাণ মূলক ভালো কাজ গুলোর সমাধান করার ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন মাগুরা রামনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল ইতিমধ্যে তার সুদক্ষ কাজের মাধ্যমে মাগুরা-যশোর-ঝিনাইদহ-ফরিদপুর জাতীয় মহাসড়কে নিরাপত্তার জোরদার বৃদ্ধি করে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রেখে আসছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page