October 5, 2026, 7:10 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর হত্যা ; আসামির মৃত্যুদণ্ড

বশির আলমামুন চট্টগ্রাম : চট্টগ্রামে ৯ বছর আগে এক বাকপ্রতিবন্ধীকে ধর্ষণের পর হত্যার দায়ে মো. জালাল (২৮) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই রায়ে দণ্ডিত আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক মোহাম্মদ ওসমান গণি এ রায় ঘোষণা করেন। আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হাবিবুর রহমান আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

দণ্ডিত আসামি মো. জালাল (২৮) কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকার মো. সিদ্দিকের ছেলে। পেশায় পোশাক শ্রমিক জালাল স্ত্রীকে নিয়ে থাকতো নগরীর চান্দগাঁও থানাধীন শহীদ কলোনিতে।

আদালত সূত্র জানিয়েছে, নিহত নারী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা। তিনি বাকপ্রতিবন্ধী ছিলেন। জালালের হাত ধরে ২০১৫ সালের ২ মার্চ চট্টগ্রাম শহরে আসেন। ওঠেন জালালের চান্দগাঁও এলাকার ভাড়া বাসায়। ভুক্তভোগীকে পোশাক কারখানায় চাকরি পাইয়ে দেয় জালাল। ওই বছরের ১৯ মার্চ জালালের স্ত্রী পোশাক কারখানায় চাকরি যান। ওইদিন চাকরিতে যায়নি জালাল এবং ওই নারী। বাকপ্রতিবন্ধী নারীকে একা পেয়ে ধর্ষণের পর হত্যা করে লাশ বাসার ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে। পরে এটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে জালাল।

ময়নাতদন্ত এবং পুলিশের তদন্তে উঠে আসে আত্মহত্যা নয়, হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে জালালকে একমাত্র আসামি করে চান্দগাঁও থানায় মামলা করেন।

অ্যাডভোকেট হাবিবুর রহমান আজাদ বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আট সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই রায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি জালাল আদালতে উপস্থিত ছিল। পরে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।



Our Like Page