August 29, 2026, 4:37 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পরিত্যাক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার যশোরে মাকে হত্যার দায়ে ১৭ ঘণ্টা পর স্কুল শিক্ষক ছেলে মামুন আটক কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে নিজ শয়নকক্ষ থেকে শাহজাহান আলী (৬৫) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

গত ২৮ মে মঙ্গলবার দিবাগত রাতে মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বেলেমাঠ বামনগাছা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। নিহত শাহজাহান আলী বেলেমাঠ বামনগাছা গ্রামের মৃত আকালে মন্ডলের ছেলে।

নিহতের স্ত্রী নিমি বেগম জানান, আমার স্বামী তরিকা মনা লোক হওয়ায় মাঝে মধ্যে বিভিন্ন স্থান থেকে লোকজন তার কাছে আসতো। মঙ্গলবার দিবাগত রাতে দুইজন লোক এসেছিলো। তারা আমার কাছে ভাত খেতে চায়। আমি অসুস্থ থাকায় ঘরে যা ছিলো তাই তাদের খেতে দিয়েছিলাম। পরে রাতে থাকার জন্য তাদেরকে বালিশ বের করে দেই। রাত গভীর হলে তারা আমাকে অন্য ঘরে আটকিয়ে রেখে আমার স্বামীকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে আমি ঘরের জ্বনালা ভেঙ্গে বের হয়ে এসে প্রতিবেশিকে বিষয় জানাই।


নিহতের বোন শেফালী খাতুন ও স্থানীয়রা জানান, সকালে নিমি বেগমের ডাক চিৎকার করে বলতে থাকে আমার স্বামীকে ২জন লোক গলাকেটে মেরে রেখে গেছে। তার কথাতে আমরা ঘরে ঢুতে দেখতে পায় শাহজাহান আলীর লাশ উপুর হয়ে পরে আছে। খাট থেকে মেঝেছে রক্ত গড়িয়ে পরছে।
এ ঘটনায় ঘটনা স্থান পরিদর্শন করেন ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া ও মহেশপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।
অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, নিহতের স্ত্রী (নিমি বেগমকে) আমি প্রাথমিক ভাবে জিঙ্গাসাবাদ করেছি। কিছু তথ্য পাওয়া গেছে। তদন্তের সার্থে এখন কিছু বলা যাচ্ছে না। তবে কে বা কাহারা এই হত্যা কান্ডের ঘটনা ঘটিয়েছে আমার দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনবো।
এ ঘটনায় মহেশপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।

আজকের বাংলা তারিখ



Our Like Page