August 7, 2026, 2:56 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

বরিশালে মেয়রের স্লোগানকে সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবলীগকর্মী গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র আবুল খায়ের আবদুল্লাহ’র ব্যবহার করা স্লোগানকে সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে মাসুদ সিকদার নামের এক যুবলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ মে) রাতে নগরীর রূপাতলী হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, নগর ভবনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদ সিকদারকে গ্রেপ্তার করে। মাসুদ সিকদারের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নে হলেও সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের স্টেডিয়াম কলোনিতে থাকেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার মাসুদ সিকদারকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ দাবি করেছে, বরিশাল সিটি কর্পোরেশন এবং মেয়রকে নিয়ে অপপ্রচার চালানোয় সংক্ষুব্ধ ব্যক্তি মামলা দায়ের করেছেন।

তবে মাসুদ সিকদারের ফেসবুক প্রোফাইলে দেখা গেছে, গত ২৫ মে থেকে ২৯ মে পর্যন্ত মোট ৭টি পোস্ট দিয়েছেন তিনি। পোস্টগুলোতে রাজনীতির বিষয় ইঙ্গিত থাকলেও কারও নাম উল্লেখ নেই। এর মধ্যে একটি পোস্টে লিখেছেন, ‘ঘূর্ণিঝড় রেমাল চোখে আঙুল দিয়ে বুঝিয়ে গেল, বরিশাল সিটি কর্পোরেশন অভিভাবকশূন্য’। আরেকটি পোস্টে লিখেছেন, ‘নতুন বরিশালের অঙ্গীকার, জনগণের মধ্যে হাহাকার!’

এর মধ‌্যে ‘নতুন বরিশালের অঙ্গীকার’ স্লোগানটি সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর নির্বাচনী স্লোগান। যেটি নগর ভবনেও স্লোগান হিসেবে প্রদর্শিত আছে।

উল্লেখ‌্য, মাসুদ সিকদার বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী। তিনি নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিলেও কোনো সংগঠনে তার পদ নেই।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page