October 5, 2026, 6:22 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

জামালপুরে ৫০০ টাকার লোভে শিশুকে নদে ধাক্কা ; ২০ দিন পর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজের ২০ দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে মুজাহিদ (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে উপজেলার সানন্দবাড়ী এলাকায় ব্রহ্মপুত্র নদে মরদেহটি ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে তারা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ মে) দুপুরে মুজাহিদ তার বাবা-মায়ের অগোচরে ৫০০ টাকার নোট নিয়ে বাড়ির পাশের এক দোকানে যায়। এ সময় শিশু মুজাহিদের পিছু নেয় শামিম নামের এক কিশোর। পরে টাকা হাতিয়ে নেওয়ার কৌশল হিসেবে বেড়ানোর কথা বলে শিশু মুজাহিদকে বাড়ির নিকটবর্তী নদীর পাড়ে নিয়ে যায় সে।

মুজাহিদের কাছ থেকে শামিম জোরপূর্বক টাকা কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে নদে ফেলে দেয়। এরপর থেকেই নিখোঁজ হয় মুজাহিদ। এ ঘটনার পর থেকে ভয়ে শামিম হোসেন গা ঢাকা দেয়। এতে করে নিখোঁজ মুজাহিদের স্বজনরা শামিমকে সন্দেহ করতে শুরু করে। এরপর পুলিশকে জানালে দেওয়ানগঞ্জ রেলস্টেশন থেকে শামিমকে আটক করা হয়।

এর মধ্যেই গতকাল (বৃহস্পতিবার) সকালে যমুনা নদীতে শিশু মুজাহিদের মরদেহ ভেসেতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, নদ থেকে শিশু মুজাহিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের পর শামিম নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে সে দায় স্বীকার করে। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। বর্তমানে সে কারাগারে রয়েছে।



Our Like Page