October 5, 2026, 6:23 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় কৃষককে গলা কাটা মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গা সদর উপজেলায় পুরাতন ভান্ডারদহ গ্রামে রাজ্জাক শেখ ওরফে রাজাই (৫০) নামে এক কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (০১ জুন) উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের পুরাতন ভান্ডারদহ গ্রামের কৃষিজমি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত রাজ্জাক শেখ সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামের মৃত দেছের আলীর ছেলে। তিনি কৃষি কাজ করতেন এবং পাশাপাশি কবিরাজ হিসেবেও পরিচিত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজ্জাক শেখ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাননি পরিবারের সদস্যরা। পরে শনিবার সকালে স্থানীয়রা পুরাতন ভান্ডারদহ গ্রামের কৃষিজমিতে মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।



Our Like Page