October 5, 2026, 5:24 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনা আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২ জুন) ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জৈনাবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আলীপুর গ্রামের নতেশ রায়ের ছেলে চঞ্চল রায় (৩০) ও বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সিদ্দিক হাওলাদারের ছেলে রিপন (৩৫)।

দুর্ঘটনায় আহত মামুনের (৪০) অবস্থাও সংকটাপন্ন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছে।

জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুরে মাছ ডেলিভারি করে পিকআপ ভ্যান নিয়ে চালকসহ তিনজন ময়মনসিংহের ভালুকায় ফিরছিলেন। পথে জৈনাবাজার এলাকায় পৌঁছার পর পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মালবোঝাই একটি চলন্ত ট্রাকের সঙ্গে ধাক্কা দেয়। এতে ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলে মারা যান চঞ্চল রায়। আশপাশের মানুষরা গুরুতর অবস্থায় রিপন ও মামুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন।

মাওনা হাইওয়ে থানার ওসি শেখ মাহবুব মোর্শেদ বলেন, ভোর ৪টার দিকে অজ্ঞাতনামা একটি ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা দুইজনের মৃত্যু হয়েছে। লাশ পুলিশি হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page