October 5, 2026, 5:23 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে শ্যালককে হত্যার দায়ে ভগ্নিপতি আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালী জেলার সুবর্ণচরে নিখোঁজের ২ দিন পর নদীতে মরদেহ পাওয়ার ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১, সিপিসি-৩। চুরির খবর বলে দেওয়ায় শ্যালককে হত্যা করেন ভগ্নিপতি। তারপর শ্যালকের মরদেহ নদীতে ভাসিয়ে দিয়ে আত্মগোপনে যান তিনি।

শনিবার (১ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ।

গ্রেপ্তার ভগ্নিপতি মো. জামাল উদ্দিন (৪০) সুবর্ণচর উপজেলার চরজব্বর থানার মোহাম্মদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরমাকছুদুল গ্রামের মো. মোস্তফা সওদাগরের ছেলে। নিহত শ্যালক মো. রিপন (৫২) একই গ্রামের মৃত মো. হাবিব উল্যার ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ৩০ মে সকালে সুবর্ণচরে রিপন নামে এক জেলের মরদেহ চট্টগ্রামের সন্দ্বীপের একটি পুকুর থেকে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে আরমান হোসেন একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ৪৮ ঘণ্টার মধ্যে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১, সিপিসি-৩। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন।

র‍্যাব আরও জানায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রিপনের সঙ্গে জামালের বিরোধ ছিল। তাই গত ২৮ মে রাত সাড়ে ১১টায় জামালকে একা পেয়ে তার মাথায় আঘাত করলে রিপন রাস্তায় পড়ে যান। এ সময় পথচারী দেখে রিপনকে পাশের একটি ডোবার পানিতে ফেলে দিয়ে তিনি তার বাড়িতে চলে যান। এরপর বাড়িতে এসে তার পোশাক পরিবর্তন করে রাত আনুমানিক দেড়টার দিকে পুনরায় ঘটনাস্থলে পৌঁছে রিপনের মৃত্যু নিশ্চিত দেখে লাশটি তিনি নিজে কাঁধে নিয়ে দূরে মেঘনা নদীর কিনারায় ফেলে দেন। পরবর্তীতে ৩০ তারিখ সকালে জামাল তার স্ত্রীকে বিশেষ প্রয়োজনে চট্টগ্রামে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আত্মগোপনে চলে যায়।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আসামি হত্যার কথা স্বীকার করেছেন। চুরির খবর বলে দেওয়া শ্যালককে হত্যা করে মরদেহ নদীতে ভাসিয়ে দিয়ে আত্মগোপনে যায় ভগ্নিপতি। অবশেষে আমরা তাকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে জন্য চরজব্বর থানায় সোপর্দ করেছি।



Our Like Page