October 5, 2026, 4:20 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

বশির আলমামুন, চট্টগ্রাম : চট্টগ্রামে মাদক সেবনের টাকা না পেয়ে মাকে বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার উঠেছে ছেলে ওমর ফারুক (২৩) এরনামে বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে রবিবার (২ মে) রাত সাড়ে ১১টায় নগরীর পাহাড়তলী থানাধীন ভেলুয়ার দিঘি এলাকায়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে। সে নগরীর একটি কলেজের ছাত্র।

নিহত রিনা আক্তার চন্দনা (৪০) কুমিল্লার বুড়িচং থানার কাবিলা মনিপুর তাত বাড়ির আক্তার হোসেনের স্ত্রী। থাকতেন নগরীর পাহাড়তলী থানাধীন ভেলুয়ার দিঘি এলাকার মিজানুর রহমান বেলালের ভাড়া বাসায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাহাড়তলী জোনের সহকারী কমিশনার (এসি) মো. মাইনুর রহমান বলেন, ‘পরিবারের সদস্যদের কাছে শুনেছি, ছেলে ওমর ফারুক মাদকাসক্ত ছিল। বিভিন্ন সময়ে মাদকের টাকার জন্য ঘরের জিনিসপত্র ভাঙচুর করতো। রবিবার রাতে মায়ের কাছ থেকে টাকা চেয়েছিল। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে বাসার রান্না ঘরে থাকা বটি দিয়ে এলোপাতাড়ি মাকে কুপিয়েছে। এতে ঘটনাস্থলেই মা রিনা আক্তার চন্দনার মৃত্যু হয়। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।’

পাহাড়তলী থানার ওসি কেফায়েত উল্লাহ বলেন, ‘মাদকাসক্ত ছেলের বটির আঘাতে মা খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমরা অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছি। সে একটি কলেজে পড়ছেন। নিহত রিনা আক্তারের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।



Our Like Page