August 16, 2026, 11:47 am
শিরোনামঃ
বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ মৌলভীবাজারে চা-বাগান থেকে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করলো ন্যাটো ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্ককে রাশিয়ার কড়া হুঁশিয়ারি ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র ; ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার বাগুটিয়া গ্রামে সোমবার আওয়ামী লীগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আহতদের শৈলকুপা উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধেখয়বর বিশ্বাস, বাবুল বিশ্বাস, মতিয়ার রহমান, রাজন হোসেন, মিটুল হোসেন, রজব আলী ও আজিজুল ইসলামের নাম পাওয়া গেছে। শৈলকুপা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা মোস্তফা আরিফ রেজা মন্নু ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী একই দলের শামিম হোসেন মোল্লার সমর্থকদের মধ্যে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত থেমে থেমে এই সংঘর্ষ চলে। শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, নিত্যানন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজ বিশ^াস ও সাবেক চেয়ারম্যান ফারুক বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের সুত্র ধরে ফারুক বিশ্বাসের সমর্থক আব্দুর রশিদ ভোটের সময় বিজয়ী চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নুর পক্ষে এবং মফিজ বিশ্বাসের সমর্থক কোবাদ বিশ্বাস পরাজিত চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্লার পক্ষে পক্ষে অবস্থান নেন। এ নিয়ে বাগুটিয়া গ্রামে নির্বাচন পরবর্তী সময়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সামাজিক দলাদলি ও আধিপত্য বিস্তারের অংশ হিসাবে সোমবার তুচ্ছ ঘটনা নিয়ে কোবাদ বিশ্বাস ও আব্দুর রশিদ সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের মাত্রা তীব্র থেকে আরো তীব্রতর হতে তাকে। এতে সংঘষের্র মাত্রা পুলিশের নিয়ন্ত্রনের বাইরে যায়। পরে শৈলকুপা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে হয়। সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক বিশ্বাস বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের পর থেকে বাগুটিয়া গ্রামে বর্তমান ইউপি চেয়ারম্যান মফিজ বিশ্বাস নিজে তার সমর্থকদের দিয়ে শান্ত পরিবেশ অশান্ত করে তুলেছে। এ সংঘর্ষ তারই অংশ। নিত্যানন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজ বিশ্বাস বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের পর থেকে বাগুটিয়া গ্রামে তার সমর্তখদের উপর প্রতিপক্ষরা একের পর এক হামলা চালিয়ে আসছিল। ফলে এ ঘটনায় তার সমর্থকরা বসে বসে মার খেতে পারে না। তাই তারা প্রতিরোধ করেছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধূরী বলেন, বাগুটিয়া গ্রামে দুই দল গ্রামবাসির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। বাগুটিয়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page