August 16, 2026, 11:49 am
শিরোনামঃ
বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ মৌলভীবাজারে চা-বাগান থেকে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করলো ন্যাটো ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্ককে রাশিয়ার কড়া হুঁশিয়ারি ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র ; ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

স্টাফ রিপোর্টার :  ঝিনাইদহের মহেশপুরে বাসের ধাক্কায় মোশাররফ খান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে মহেশপুর উপজেলার কাটাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ জেলার কালীগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামের হেলাল উদ্দিন খানের ছেলে। তিনি একটি কীটনাশক কোম্পানির বিক্রয়কর্মী ছিলেন।

স্থানীয়রা জানান, কোটচাঁদপুর উপজেলার সাব্দারপুর থেকে কালীগঞ্জ ফিরছিলেন মোশাররফ খান। কালীগঞ্জ-জীবননগর সড়কের মহেশপুর উপজেলার কাটাখালি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা শাপলা পরিবহনের একটি বাস মোশাররফের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এ সময় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক মোশাররফকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page