August 7, 2026, 12:18 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার চান্দিনায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার ঘটনায় তানভীর আহমেদ (৩২) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী সেলিম মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ জুন) রাতে চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামের আক্কাস আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। বুধবার (৫ জুন) সকালে ঘটনাস্থল থেকে নিহত তানভীরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত তানভীর আহমেদ উপজেলার গনিপুর গ্রামের বাবুল ভূইয়ার ছেলে। তিনি বাড়েরা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন।

চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন ।

ভুক্তভোগী গৃহবধূর দাবি, মঙ্গলবার গভীর রাতে যুবলীগ নেতা তানভীর তার ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার স্বামী সেলিম স্ত্রীকে বাঁচাতে গিয়ে তানভীরের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে ঘরে থাকা লাঠি দিয়ে তানভীরের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

হত্যার ঘটনাটি রহস্যজনক দাবি করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আহসান হাবিব ভূইয়া জানান, হত্যাকাণ্ডটি সন্দেহজনক। ঘটনাস্থলে গিয়ে দেখলাম, জায়গাটি খুবই ঘনবসতিপূর্ণ, বাড়িতে কোনো উঠান নেই। বাড়ির পাশের মানুষ ঘটনাটি জানবে না সেটা হতে পারে না। এ বিষয়ে স্থানীয় কোনো মানুষ মুখ খুলছে না।

তবে নিহত যুবলীগ নেতা তানভীরকে পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে দাবি করে তার মা নিলুফা বেগম জানান, ওই নারী মিথ্যা কথা বলছেন। আমার ছেলেকে হত্যার জন্য নাটক সাজিয়েছেন। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের খবর পেয়ে বুধবার সকালে গড়ামারা গ্রামের গিয়ে নিহত তানভীরের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল যেখানে সেই এলাকাটি খুবই ঘনবসতিপূর্ণ। তারপরও এই হত্যাকাণ্ড নিয়ে স্থানীয় কেউ কিছুই জানেন না। নিহত যুবলীগ নেতা তানভীরের বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

ওসি আহমেদ সনজুর মোরশেদ বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী সেলিমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় মানুষেরা মুখ খুলছে না। তদন্তের পর ঘটনার মূল রহস্য জানা যাবে। এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page